শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুরে আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৩৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুরে আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে
১৮৮

৩০ জুলাই   রোজ বুধবার ফরিদপুর সদরপুরের আকোটের চর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবনে  ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় ৭০০ থেকে ৮০০ নারী-পুরুষ সেবা নিতে আসে। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এ কার্যক্রম। আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ এর সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করেন “আকোটের চর ইউনিয়ন এলাকাবাসী।

এখান থেকে বাছাইকৃত রুগীদের মধ্যে ৪০০ ছানি অপারেশন করা হবে ফরিদপুর পশ্চিম খাবাসপুর ‘আনোয়ারা হামিদা আই হসপিটাল’ এ। আগস্ট মাসের ১০ তারিখ থেকে অপারেশন শুরু হবে, আট ধাপের মাধ্যমে ৪০০ রোগীর অপারেশন শেষ করা হবে , যা সম্পূর্ণ ফ্রি’তে করা হবে।

আর্কিটেক মুজাহিদ বেগ বলেন যাদের চোখে ছানি পড়েছে তাদের সবাইকে আমরা ফ্রি’তে ছানি অপারেশন ব্যবস্থা করব ও অপারেশনের রোগী ছাড়াও যাদের শুধু চশমা লাগবে তাদের চশমা দিব এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করব।

সেবা নিতে আসা অনেকে বলেন চোখে ছানি পড়ার কারণে ও টাকার অভাবে আমরা চোখ থাকতেও অন্ধ, উপকার ভোগী গরীব অসহায় ব্যক্তিরা আরো বলেন এই সেবা পেয়ে খুবই খুশি, সৃষ্টিকর্তার রহমতে ও আয়োজকদের সহযোগিতায় হয়তো এখন চোখের দৃষ্টি ফিরে পাবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com