শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ সভাপতি ফরহাদ, সম্পাদক রিমন

জবি প্রতিনিধি:   |   শনিবার, ০২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ সভাপতি ফরহাদ, সম্পাদক রিমন
১৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী ফরহাদ হোসেন আফনান ও ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান রিমন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। শনিবার (২ আগষ্ট) সংগঠনটির প্রধান উপদেষ্টা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন,সহ সভাপতি আলী আজগর ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন জিহাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মেহেদী হাসান নাঈম। এর আগের আহ্বায়ক কমিটি প্রধান উপদেষ্টা ও অন্যান্য সকল উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী বিলুপ্ত করা হয়। নবগঠিত কমিটির সভাপতি ফরহাদ হোসেন (আফনান) বলেন, ভোলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের সুযোগ সুবিধায় পাশে থাকাসহ তাদের সর্বাত্মক সহযোগিতা এবং দেশ ও জাতি গঠনে এই সংগঠন ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিমন বলেন,আমাদের এই সংগঠন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com