শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোবিন্দগঞ্জে শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামের উদ্বোধন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   শনিবার, ০৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোবিন্দগঞ্জে শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামের উদ্বোধন
১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার, ৯ আগস্ট) সকাল ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি এ স্টেডিয়াম উদ্বোধন করেন। এরপর পৌর সভার বোয়ালিয়া এলাকায় জুয়েল রানা স্টেডিয়ামের পাশে স্থাপিত উদ্বোধনী ফলক উন্মোচন করেন শহীদ জুয়েল রানার বাবা মমতাজ মিয়া, মা জামিলা বেগম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউএনও সৈয়দা ইয়ামিন সুলতানা, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারি প্রকৌশলী জাহিদ হোসেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সত্যরঞ্জন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠানিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ, জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহীম সরকার, জেলা বিএনপি’র নেতা সানোয়ার হোসেন দিপু, জাতীয় ফুটবলদলের সাবেক গোলরক্ষক রাকিব মাহমুদ আপেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানা প্রমুখ। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থা ও শুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের দিন গাজীপুরে মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জুয়েল রানা। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহাতী গ্রামের মমতাজ উদ্দিন ব্যাপারী ও জমিলা বেগম দম্পতির ছেলে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com