শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেবিদ্বারে ভৈষেরকুট মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও বই বিতরণ….

নাজমুল হাসান   |   শনিবার, ০৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেবিদ্বারে ভৈষেরকুট মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও বই বিতরণ….
৪৮

কুমিল্লার দেবিদ্বারে ভৈষেরকুট মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও বই বিতরণ অনুষ্ঠান-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। ভৈষেরকুট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আঃ হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভৈষেরকুট ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মোঃ আবুল হাসনাত খাঁন। শনিবার (৯ আগস্ট) দুপুরে ভৈষেরকুট ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ভৈষেরকুট মানবসেবা সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টাগণ, ভারপ্রাপ্ত সভাপতি নাছির উদ্দিন নসু, সাধারণ সম্পাদক মোঃ কাউছার খাঁন।

মোঃ কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আমিন, ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম, ভৈষেরকুট ইসলামিয়া মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মফিজুর রহমান, ভৈষেরকুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রাক্তন শিক্ষক মোঃ খলিলুর রহমান, সমাজসেবক মোঃ হাবিবুর রহমান ও মোঃ সেলিম উদ্দিন, ব্যবসায়ী মোঃ সোহাগ হোসেন ও মোঃ খলিলুর রহমান বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন ভৈষেরকুট মানব সেবা সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, মোঃ ইউনুছ ভুঁইয়া, মোহাম্মদ আবুল খায়ের, মোঃ আব্দুর রাজ্জাক , জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইউছুফ উল্লাহ তুষার, ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম, সমাজসেবক মোঃ আবুল বাশার, ভৈষেরকুট মানবসেবা সংগঠনের উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, ব্যবসায়ী মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ আব্দুর রহিম শেখ, মোঃ নারুজ্জামান , মোঃ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সিজার রহমান, সমাজসেবক মোঃ আল আমিন, ব্যবসায়ী মোঃ মাইদুল ইসলাম, মোঃ আব্দুল কাদির, মোঃ হারুন অর রশিদ, মোঃ হাবিবুর রহমান, মোঃ মেহেদী হাসান মিরাজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন ভৈষেরকুট মানব সেবা সংগঠনের সম্মানিত সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মাসুদ পারভেজ সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল যুগ্ম সাধারণ সম্পাদক সাত্তার সরকার, ক্রিয়া সম্পাদক শাহ পরান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আবুল হাসনাত খাঁন বলেন, “ভৈষেরকুট গ্রামের উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে ভৈষেরকুট মানবকল্যাণ সংগঠন সবসময় পাশে থাকবে—এমন প্রত্যাশা করছি।” আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে সমাজে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানোই ছিল মূল উদ্দেশ্য।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com