শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১৮তম আলগয় প্যানোরামা আন্তর্জাতিক ম্যারাথনে দেশের পতাকায় শিব শংকর

জার্মানি প্রতিনিধি   |   সোমবার, ১১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৮তম আলগয় প্যানোরামা আন্তর্জাতিক ম্যারাথনে দেশের পতাকায় শিব শংকর
১০

জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের দক্ষিণে অস্ট্রিয়ার সীমান্তে পাহাড়-পর্বতময় অপূর্ব সুন্দর আলগয়ে পাহাড় আর পর্বতসমৃদ্ধ ১৮তম আন্তর্জাতিক প্যানোরামা দূরপাল্লার ম্যারাথনে বাংলাদেশের লাল সবুজের পতাকায় অংশ নিলেন দৌড়বিদ শিব শংকর পাল। এটি ছিল তার ব্যাক্তিগত ১৩৫তম আন্তর্জাতিক ম্যারাথন। রোববার ১০ আগস্ট জার্মানি ও অস্ট্রিয়ার সীমান্তবর্তী সমতল ও আল্পস পর্বতমালার সমন্বয়ে ৪২ দশমিক ৩ কি:মি: এর বিখ্যাত ম্যারাথনটি আলগয় শহরের প্রাণকেন্দ্র জনথফেন এর ইমেন্সস্ট্যাডার সড়ক থেকে শুরু হয়ে হুইটেরবার্গ, ওয়ার্ল্ডকাপহুইটে, ব্যার্গহাউস সোয়াবেন, ফ্রাইবুর্গার আলপে, লকবাখটাল, বলস্টারলাঙ্গ চৌরাস্তাসহ আকর্ষনীয় ও মনোমুগ্ধকর বেশ কয়েকটি পর্বতের পয়েন্ট অতিক্রম করে শহরের প্রধানকেন্দ্র স্টাডিওনভেগে এসে শেষ হয়। দৌড়বিদদের সাধারণত পাহাড়ী উচু- নিচু ট্র্যাক পাড়ি দিতে বেশ বেগ পেতে হয়।

সমতলে দৌড়ানোর চাইতে পর্বতে দৌড়ানো বরাবরের মতই কষ্টের। কিন্তু দেশের লাল-সবুজের পতাকা হাতে অভিজ্ঞ শিব শংকর পাল ছিলেন অটল। দেশের পতাকা হাতে নিয়েই তিনি ফিনিশিং লাইন শেষ করেন। ১৯৬৫ সালে ঢাকার নবাবগঞ্জে জন্ম নেয়া শিব শংকর পাল। এসময় তাঁর স্ত্রী শিখা শংকর পাল, সন্তান মাক্সি, দিব্য ও ত্রয়ীসহ তার স্বজন ও প্রবাসীরা তাকে ব্যাপক উৎসাহ যোগান। ম্যারাথন শেষে শিব শংকর পাল বলেন, প্রথম হওয়া কিংবা পুরষ্কার পাওয়ার আশায় নয় বরং আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের পতাকা বিশ্বের সবার কাছে তুলে ধরার মধ্যে যে আনন্দ পাওয়া যায় তার অনুভূতি সবকিছুর উর্দ্ধে। দিনশেষে মাতৃভূমির প্রতি ভালবাসাটাই আমার কাছে মূখ্য।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com