ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ | সোমবার, ১১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে
দলীয় পুনর্গঠনের অংশ হিসেবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (১১ মে) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত আংশিক কমিটিতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. আলাউদ্দিন মণ্ডলকে আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মো. সহিদুল ইসলাম আকন্দকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল ওয়াদুদ (চেয়ারম্যান)।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. ইফতেখারুল ইসলাম শ্যামা, মো. সাখাওয়াত হোসেন তৌহিদ, মো. ইসাহাক আলী (মাস্টার), মো. মোখলেছুর রহমান (সাবেক চেয়ারম্যান), আলহাজ্ব আব্দুস সালাম, মো. রইস উদ্দিন বাদশা, মো. গোলাম ইয়াসিন, মো. রফিকুল ইসলাম শান্ত, মো. খলিলুর রহমান পলাশ, ইসমাইল হোসেন ইউসুফ ও মো. আমিনুর রহমান হৃদয়। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—কাজী গোলাম মোস্তফা, কাজী নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম (অব. সাবরেজিস্টার), আবুল কালাম মোহাম্মদ হোসেন বাচ্চু, ডা. গোলাম হোসেন, কামরুল হাসান, বজলুর রশীদ, রোকনুজ্জামান রোকন, নুরুল ইসলাম, মিজানুর রহমান সিকদার, মিজানুর রহমান মন্টু, অ্যাড. এসএম জাহিদুল ইসলাম, অ্যাড. আসাদুল হক, আসাদুল হক মঈনু, লিয়াকত আলী লাভলু, মোজাফফর হোসেন ও জাকিরুল ইসলাম শাহীন। মোট ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির নিকট প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেও মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com