শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি : | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (১২/৮/২৫) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার- রাজীব চৌধুরী।
স্বাগত বক্তব্য করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শংকর কর্মকার। আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় এনজিও হোপ এর নির্বাহী পরিচালক এ. কে. এম. আসাদুজ্জামান, জেলা বিএনপি সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, মো. মুখলেছুর রহমান, ইসলামী আন্দোলন সভাপতি মৌলানা জসিম উদ্দিন, যুব প্রতিনিধি বিউটি আক্তার ও জাকির হোসেন প্রমুখ।
উপস্থিত বক্তারা বলেন- প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। এ সময় নির্বাচিত যুবকদের মঝে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। উল্লেখ্য অনুষ্ঠানটির আয়োজন করেন নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com