শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে দৈনিক করতোয়া পত্রিকা ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে দৈনিক করতোয়া পত্রিকা ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
১২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দৈনিক করতোয়া পত্রিকা ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ভূরুঙ্গামারী প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে কেককেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।

পরে প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্মসম্পাদক শামসুজ্জোহা সুজন, প্রচার সম্পাদক রবিউল আলম লিটন,মাইটিভি প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুল,কোষাধ্যক্ষ আসাদুজ্জামান,সাংবাদিক আমিনুর রহমান, জাহাঙ্গীর আলম, মাহবুব হোসেন প্রমুখ।

বক্তরা বলেন,দেশের অসংখ্য পত্রিকার ভিড়ে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দৈানিক করতোয়া পাঠকনন্দীত হয়েছে। পত্রিকাটির ৫০ বছরে পদার্পণ উপলক্ষে জননন্দীত সময়ের সাহসী ও পরিশ্রমী সম্পাদক ও সকল সংবাদকর্মীকে অভিনন্দন জানান। পরে পত্রিকার সম্পাদক মহোদয়ের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com