শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিলেটের খাদিম নগরে জাতীয় উদ্যানের পাশেই যুবককে কু*পিয়ে হত্যা!!

গোয়াইনঘাট প্রতিনিধি :   |   বুধবার, ১৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটের খাদিম নগরে জাতীয় উদ্যানের পাশেই যুবককে কু*পিয়ে হত্যা!!
৪৫

সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন বুড়জান চা বাগানের পাশ্ববর্তী খাদিমনগর জাতীয় উদ্যানের পাশে এক যুবকে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আজাদুর রহমান (২৫)। নিহত আজাদের সাথে থাকা অপর তার বন্ধু বদরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যার কিছু আগে এই মর্মান্তিক হত্যাকান্ড ঘটে। নিহত আজাদুর রহমান (২৫) তিনি গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের আব্দুল জলিলের পুত্র।

গুরুতর আহত বদরুলের বাড়ি একই এলাকার পশ্চিম বড়গুল গ্রামের কামাল উদ্দিনের ছেলে। সূত্র জানায়, মাত্র ১৫০০ টাকার বিরোধ নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আজাদুরকে হত্যা করে একই গ্রামের দেলোয়ার উরফে ধান্দা সহ তার সহযোগিরা। এই হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিছুর রহমান। তিনি জানান গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের এক যুবককে আমার থানা এলাকার খাদিমনগর জাতীয় উদ্যানের পাশে নিয়ে এ ঘটনাটি ঘটায়। আমি ঘটনাস্থলে আছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে ঐ এলাকার দেলোয়ারের নাম এসেছে। আমরা তাকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com