শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আন নাহল অ্যাকাডেমির ক্ষুদে বিজ্ঞানীদের সায়েন্স, আর্টস ও ক্যালিগ্রাফি প্রদর্শনী

কয়রা খুলনা প্রতিনিধি: বিএম আলামিন ইসলাম   |   বুধবার, ১৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন নাহল অ্যাকাডেমির ক্ষুদে বিজ্ঞানীদের সায়েন্স, আর্টস ও ক্যালিগ্রাফি প্রদর্শনী
২৩

খুলনার আন নাহল অ্যাকাডেমিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সায়েন্স, আর্টস ও ক্যালিগ্রাফি প্রদর্শনী। এতে শিক্ষার্থীরা বাড়িতে প্রস্তুতকৃত বিভিন্ন প্রজেক্ট, চিত্রকর্ম ও ক্যালিগ্রাফি শিল্পকর্ম নিয়ে অংশগ্রহণ করে। শনিবার নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্যাম্পাসে বিজ্ঞান প্রজেক্ট, চিত্রকর্ম এবং ইসলামিক ক্যালিগ্রাফি শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করে কর্তৃপক্ষ। সায়েন্স, আর্টস ও ক্যালিগ্রাফি প্রদর্শনী ঘিরে অ্যাকাডেমির দেয়াল ও বিভিন্ন কর্নারে শোভা পায় রঙিন আর্টওয়ার্ক ও মনোমুগ্ধকর শিল্পকর্ম, যা পুরো অনুষ্ঠানজুড়ে সৃষ্টি করে এক অনুপ্রেরণাময় ও নান্দনিক পরিবেশ।

অ্যাকাডেমির পরিচালক প্রকৌশলী মুজাহিদ রহমান অপু বলেন, আমাদের অ্যাকাডেমি এমন একটি প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে, যারা দ্বীনের জ্ঞান ও দুনিয়ার জ্ঞান উভয় ক্ষেত্রেই পারদর্শী হবে। আজকের প্রদর্শনী প্রমাণ করছে, আমাদের শিক্ষার্থীরা একদিন আলেম, বিজ্ঞানী, শিল্পী ও ইতিবাচক পরিবর্তনের নেতা হয়ে উঠবে। প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক সাকিব আবরার বলেন, আমাদের শিক্ষার্থীরা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা তাদের প্রতিভা, সৃজনশীলতা ও গবেষণার মনোভাব দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে। এ প্রদর্শনী তাদের আত্মবিশ্বাস, দলগত কাজের মানসিকতা এবং দ্বীনি ও দুনিয়াবি জ্ঞানের সমন্বয়কে আরও শক্তিশালী করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com