| বুধবার, ১৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ বছর বয়সী এই প্রবীণ রাজনৈতিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।গত ২১ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাফেজ রুহুল আমিন মাদানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। জানা যায়, হাফেজ রুহুল আমিন মাদানী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত হয়ে ১৯৯৬ সালে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এদিকে প্রবীণ এই রাজনৈতিকের জানাজার নামাজ আজ বুধবার বিকেল ৩টায় তার নিজ গ্রামের বাড়ি ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চকপাঁচপাড়া মাদরাসা ও কারিগরি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com