শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক ব্যবসায় সহযোগিতা না করায় গৃহবধূকে নির্যাতন। থানায় মামলা দায়ের।

লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:   |   শনিবার, ১৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক ব্যবসায় সহযোগিতা না করায় গৃহবধূকে নির্যাতন। থানায়  মামলা দায়ের।
৫৮

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক ব্যবসায় সহযোগিতা না করায় ইভা আক্তার নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। আহত ওই গৃহবধূ বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে। গত রবিবার ১০ আগস্ট দুপুরে উপজেলার শিঙ্গিমারি ইউনিয়নের মধ্য গড্ডিমারী ৫ নং ওয়ার্ডের চৈতা পাড়ায় এ ঘটনা ঘটে। মামলার বিবরণ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, দুই বছর আগে চৈতাপাড়ার শাজাহান আলীর ছেলে আমিনুর রহমানের সাথে একই উপজেলা সিন্দুুর্ণা ইউনিয়নের পশ্চিম সিন্দুর্ণা এলাকার কলিম উদ্দিন এর মেয়ে ইভা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী আমিনুরের ভগ্নিপতি মাদক ব্যবসায়ী মিরাজুল তাদের স্বামী স্ত্রীকে তার মাদক ব্যবসায় সহযোগিতা করার কথা বলে। কিন্তুু ইভা আক্তার ও তার স্বামী আমিনুর রহমান অগ্নিপতি মিরাজুলের কথা প্রত্যাখ্যান করলে তাদের উপর নেমে আসে নির্যাতনের খরক। চুন থেকে পান খসলেই পরিবারের লোকজন ইভা আক্তারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।

এর আগেও অনেকবার পরিবারের লোকজনের সাথে ইভা আক্তার ও আমিনুরের মারধরের ঘটনা ঘটেছে। ঘটনার দিন সামান্য বিষয়কে কেন্দ্র করে ভগ্নিপতি মিরাজুল ও স্বামী আমিনুরের বোন নুরজাহান সহ পাঁচ সাতজন ইভা আক্তার কে মারপিট করে এ সময় স্বামী আমিনুল বাধা দিলে তাকেও মারপিট করা হয়। এ ঘটনার পর আহত গৃহবধূ ইভাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় গৃহবধূ ইভা আক্তার বাদী হয়ে মিরাজুলকে প্রধান আসামি করে সাত জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল নবী বাংলা দৈনিক কে জানান এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি যা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com