শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে দারুল মা’আরিফ’র প্রথম ইসলামিক কনফারেন্স ও ফান্ডরেইজিং অনুষ্ঠান অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ১৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ২৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে দারুল মা’আরিফ’র প্রথম ইসলামিক কনফারেন্স ও ফান্ডরেইজিং অনুষ্ঠান অনুষ্ঠিত
৯৬

দারুল মা’আরিফ ইসলামিক সেন্টার/মাসজিদ আল-মাজীদ (DMIC) গত ১০ আগস্ট তাদের প্রথম ইসলামিক কনফারেন্স ও ফান্ডরেইজিং অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানটি ওয়ারেন’র লারসা প্লেস ব্যাংকুইট ফ্যাসিলিটি-তে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে দেশ-বিদেশের আলেম, কমিউনিটির সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুফাসসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী (দা.বা.)। সভার সভাপতিত্ব করেন শায়খুল হাদীস মাওলানা আব্দুস সালাম (দা.বা.)। অনুষ্ঠানে সম্মানিত কারি শায়খ আহমাদ মাবরুক (দা.বা.) উপস্থিত থেকে মনোমুগ্ধকর কিরআত পরিবেশন করেন।

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন ডিএমআইসি’র প্রধান দায়িত্বশীল ও প্রতিষ্ঠাতা, মুফতি খায়েরুল আমিন (দা.বা.)। তার নেতৃত্বে প্রোগ্রামের সকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আয়োজনে কুরআন তিলাওয়াত, ইসলামিক বক্তৃতা, নাশিদ পরিবেশনা এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন ছিল। আলোচনায় নতুন মসজিদের নির্মাণ কাজ ও এর গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। ডিএমআইসি জানায়, খুব শীঘ্রই নতুন মসজিদটির উদ্বোধন হবে, ইনশাআল্লাহ। এ লক্ষ্যে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ও দোয়ার আহ্বান জানানো হয়। ফান্ডরেইজিং পর্বে উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে অনুদান প্রদান করেন, যা মসজিদের উন্নয়ন ও কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ডিএমআইসি আশা করছে, নতুন মসজিদটি হবে ইলম ও আমলের কেন্দ্রবিন্দু এবং কমিউনিটির জন্য আধ্যাত্মিক, শিক্ষা ও সামাজিক সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com