শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে মিললো অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে মিললো অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ
৫৮

নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদী থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার বাকা হাড়িডাঙ্গা খেয়াঘাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

অজ্ঞাত নারীর উচ্চতা আনুমানিক ৫ ফুট, গোলগাল চেহারার এবং পোশাক দেখে ধারনা করা হচ্ছে সম্ভ্রান্ত কোনো পরিবারের মেয়ে।

বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) মো. অহিদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, স্থানীয়রা নবগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তের জন্য যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল নমুনা সংগ্রহ করেন বলেও জানান তিনি।তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে আনুমানিক ২ থেকে ৩ দিনের মধ্যে নারীর মৃত্যু হয়েছে এবং দীর্ঘ সময় ধরেই মরদেহ পানিতে ছিলো বলেই প্রাথমিকভাবে বলা কঠিন এটি হত্যা নাকি কোন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

তবে গলায় একটি কালো দাগ রয়েছে। আর ময়নাতদন্তের রিপোর্ট পেলেই নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com