শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১৭

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার (১৭আগস্ট) সকালে উপজেলার বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে কুলিয়ারচর রোডে লড়ি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জয়নাল (২৫) নিহত হয়। তিনি কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ পদে কর্মরত। সকালে তিনি ডিউটিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নালের বাড়ি কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নে। প্রত্যক্ষদর্শী বাজরা গ্রামের মো. আরমান মিয়া জানান, দ্রুতগামী একটি লড়ি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে লাশ কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। দুর্ঘটনার পরপরই লড়ির ট্রাক চালক ও সহকারী পালিয়ে যায়। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাম্মী আক্তার জানান, মাত্র ৭ মাস আগে জয়নাল পরিসংখ্যানবিদ পদে চাকরিতে যোগ দেন। তিন মাস আগে তিনি বিয়ে করেন। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়, ছোট ভাই প্রবাসে থাকেন। হঠাৎ এ দুর্ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com