শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুরাদনগরে নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করলো জামায়াতে ইসলামী

  |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুরাদনগরে নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করলো জামায়াতে ইসলামী
১১

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৩নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউসুফনগর গ্রামের ইউসুফনগর–পুকুরপাড়া–রামপুর সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই সড়কে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছিলো অটো ও সিএনজি যাত্রীসহ স্থানীয় বাসিন্দারা। চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকেও।

এই পরিস্থিতিতে স্থানীয় জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৩নং মুরাদনগর সদর ইউনিয়ন শাখা। সম্প্রতি দলের একটি প্রতিনিধিদল সরেজমিনে সড়কের অবস্থা দেখে দ্রুত সংস্কারের আশ্বাস দেয়। এর একদিনের মধ্যেই জামায়াতের স্থানীয় কর্মী ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম এবং নিজস্ব অর্থায়নে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা সম্ভব হয়।

এ প্রসঙ্গে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মু. নাজমুস সাকিব তন্ময় বলেন, “জামায়াতের চার দফা স্থায়ী কর্মসূচির মধ্যে সমাজসেবা ও সমাজসংস্কারের কার্যক্রম অন্যতম। এরই ধারাবাহিকতায় আমরা স্থানীয় জনগণের পাশে দাঁড়াচ্ছি। ভবিষ্যতেও সমাজসেবামূলক আরও উদ্যোগ আমাদের ইউনিয়নে অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com