শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোমনায় একই দিনে দুইজনের ম*রদেহ উদ্ধার

তানভীর ইসলাম আলিফ কুমিল্লা হোমনা প্রতিনিধি:   |   সোমবার, ১৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোমনায় একই দিনে দুইজনের ম*রদেহ উদ্ধার
১৩

কুমিল্লার হোমনায় একই দিনে দুই ব্যক্তির ম*রদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১৭ আগস্ট) সকালে ও দুপুরে উপজেলার পৃথক স্থানে এসব মরদেহ উদ্ধার করা হয়। সকাল ৮টার দিকে ভাষানিয়া ইউনিয়নের তিতিয়া রঘুনাথপুর এলাকায় তিতাস নদীতে ভাসমান একটি নৌকা থেকে কবির হোসেন ওরফে আরশ মিয়া (৬১) নামের এক ব্যক্তির ম*রদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় সবদর আলীর ছেলে। অপরদিকে দুপুর ২টার দিকে দুলালপুর ইউনিয়নের ঝগড়ারচর গ্রামে সাইজুদ্দিন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত ম*রদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত দুজনই মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং এর আগে একাধিকবার আত্মহ*ত্যার চেষ্টা করেছিলেন। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাগুলো আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com