শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিডনিতে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার আয়োজনে জমকালো মীনা বাজার

বেলাল হোসাইন   |   সোমবার, ১৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিডনিতে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার আয়োজনে জমকালো মীনা বাজার
৬৮

অস্ট্রেলিয়ায় প্রবাসী নারীদের অন্যতম সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া (বিএলসিএ) তাদের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী এক জাকজমকপূর্ণ ও বর্ণিল মীনা বাজারের অনুষ্ঠানের আয়োজন করে। গত ১৬ আগস্ট (রবিবার) সিডনির ক্যাম্পসি’র ওরিয়ন সেন্টারে দিনব্যাপী এই আয়োজনে ছিলো জাতীয় সংগীত, সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো, কবিতা, গান ও নাচ। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরান তেলওয়াত করে নুতন প্রজন্মেরআকসা হক আফরা। শিশু শিল্পীদের পরিবেশনায় ছিলো গান ও ফ্যাশন শো। অংশ নেয়, আবিদুর সায়াদ, জায়না জাফরাত, রোকাইয়াত সারা, জাওয়াদ সরকার, জাজিব আলী, সাজিব আলী, রেমো ঘোষ ও আকসা হক আফরা। কবিতা আবৃত্তি করেন নাজনীন রেখা, মলয় বিশ্বাস, রাজেস্বরী মৃয়ন্ময়ী ও মাজনুন মিজান। গান পরিবেশন করেন নাবিলা স্রোতস্বীনি ও তাবাসুম জলিল চৌধুরী, সৌমিক ঘোষ, অতলান্তিক রিদ্ধ এবং অমিয়া মতিন।

নৃত্যে অংশ নেয় নটরাজ ডান্স একাডেমির সুদীপ্তা, প্রিয়াংকা, মিতা এবং অর্পিতা সোম ডান্স স্কুলের পরশি, নির, আইদা, আদ্রিতা, প্রাপ্তি, সামন্ত ও রিশিতা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোফি কটসিস এমপি, নিউ সাউথ ওয়েলস শিল্প সম্পর্ক, কর্ম স্বাস্থ্য ও নিরাপত্তা মন্ত্রী। কাউন্সিলর কার্ল সালেহ, ডেপুটি মেয়র ক্যান্টারবেরি ব্যাংকসটাউন সিটি কাউন্সিল, কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কাউন্সিলর আশিকুর রহমান এশ, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল, কমিউনিটি নেতা শফিকুল আলম, শেখ শামীমুল হক, তানভীর শহীদ, পরিচালক, আন্তর্জাতিক নিয়োগ, ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে প্রদান করা হয় বিভিন্ন সম্মাননা ও অ্যাওয়ার্ড। স্পন্সরশিপ অ্যাওয়ার্ড: ডাঃ নাজমুল হুদা, ক্যাসুলা সেন্ট্রাল মেডিকেল সেন্টার, ডাঃ হাবিব হাসান, ক্যাসুলা সেন্ট্রাল মেডিকেল সেন্টার, তানভীর শহীদ, পরিচালক, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট ম্যাককোয়ারি ইউনিভার্সিটি, এম এ আহসানুল হাসান হাদী, স্বত্বাধিকারী, প্রাইসলাইন ফার্মেসি মিন্টো, মোঃ আবু শাহাদাত সরকার, সিইও, এইচবিডি সার্ভিসেস, বজলুল আজাদ, পরিচালক, ওয়াইজ অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, গোলাম মোস্তফা, অর্থ পরিচালক, প্যারিশ পেশেন্স ইমিগ্রেশন আইনজীবী, মোঃ খায়রুল ইসলাম, পরিচালক, স্টার কিডস লং ডে কেয়ার অ্যান্ড প্রিস্কুল, ডাঃ সৈয়দ ফারাবী, ডাঃ এম আসাদুজ্জামান, ডাঃ মিরজাহান মিয়া, ডাঃ রোকেয়া ফকির (কেয়া), আসাদ জামান আহমেদ সিপিএ, ও মিঃ ফিররাস আলকামিসি, শাড়ি জুয়েলারি, অবার্ন। লিডারশিপ অ্যাওয়ার্ড: রাহেলা আরেফিন সভাপতি ও শিরীন আখতার মুন্নী সাধারণ সম্পাদক, বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া। বিশেষ সম্মাননা: ডাঃ জেসি চৌধুরী।

উপদেষ্টা, ডঃ শায়লা ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, ডঃ ফাহিমা সাত্তার, সাংস্কৃতিক সম্পাদক, ডঃ রোখসানা হোসেন জেবা, সমাজকল্যাণ সম্পাদক, নুসরাত জাহান স্মৃতি, মহিলা বিষয়ক সম্পাদক, রওশন জাহান পারভিন, সাংগঠনিক সম্পাদক ও ফারজানা আহমেদ, নির্বাহী সদস্য, বিএলসিএ। সেরা শিল্পী সম্মাননা, আমিয়া মতিন, সেরা নৃত্যশিল্পী সম্মাননা অর্পিতা সোম চৌধুরী, মিডিয়া অ্যাপ্রিসিয়েশন নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিদিন, মিডিয়া পার্টনার সম্মাননা আবু রেজা আরেফিন, চেয়ারম্যান, জনভূমি টেলিভিশন। বিশেষ সম্মাননা সাখাওয়াত হোসেন বাবু, কাজী সামছুল আলম রুবেল, প্রশংসা সম্মাননা (ফটোগ্রাফি) মলয় বিশ্বাস, সামাজিক সম্মাননা রুবাইয়াত হক সাথী, গুড মর্নিং বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com