শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   সোমবার, ১৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
৩৭

‘অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্ভোধন করা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) উপজেলা পরিষদ ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভা ও পূরষ্কার বিতরণীর মধ্যে আজকের অনুষ্ঠান হলেও উপজেলা মৎস্য দপ্তর থেকে জানা গেছে জাতীয় মৎস্য সপ্তাহ আগামী ২৪আগষ্ট পর্যন্ত চলমান থাকবে।

তাড়াইল উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিতের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন।স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সারোয়ার আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকী। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলার মৎস্যজীবিগণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। উপজেলার সফল প্রান্তিক মাছ চাষীদের মধ্যে তিনজনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা পপি খাতুন। এর আগে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com