তৌফিক আলম চৌধুরী,চন্দনাইশ, চট্টগ্রাম: | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ২৯৮ বার পঠিত | পড়ুন মিনিটে
চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বরকল শামসুজ্জামান (এসজেড) উচ্চ বিদ্যালয়ের আন্তঃ শ্রেণী ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
১৮ আগস্ট বিকালে বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফরহাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সভাপতি বখতেয়ার হোসেন মুরাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটি’র অভিভাবক সদস্য মোঃ আমিনুল হক রাশেদ, সহকারী প্রধান শিক্ষক টিপু সুলতান, শিক্ষক প্রতিনিধি নুরুল আমিন।
খেলায় মরহুম মনিরুজ্জামান ইসলামাবাদী ফুটবল একাদশ বনাম রবীন্দ্রনাথ ঠাকুর ফুটবল একাদশ চিরপ্রতিদ্বন্দ্বী করেন। এতে ৩-২ গোলে চ্যাম্পিয়ন দল হিসাবে বিজয়ী লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর ফুটবল একাদশ। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় নাইমুল ইসলাম ফাহিম এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট রাকিবুল হাছান বাপ্পি।
এতে শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী ও মোঃ রবিউল ইসলাম রুবেল এর যৌথ সঞ্চালনায় ম্যাচ পরিচালনা করেন শিক্ষক রাসেল ভূইয়া।অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক আবু ইউসুফ চৌধুরী, মাওঃ মোছলেম উদ্দীন, হেফাজ উদ্দীন, সুরঞ্জিত চৌধুরী, শামীম আকতার প্রমুখ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com