শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লালমনিরহাটে সতীনদী হতে ইজিবাইক চালক আরিফুলের মরদেহ উদ্ধার

রুমন হোসেন জিলহজ্ব, লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধিঃ   |   বুধবার, ২০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালমনিরহাটে সতীনদী হতে ইজিবাইক চালক আরিফুলের মরদেহ উদ্ধার
১১

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের সতীনদী হতে আরিফুল ইসলাম নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। ‎ ‎বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকার সতীনদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা।  ‎ ‎পরে হাতীবান্ধা থানায় খবর দিলে, ওসি মাহমুদুন-নবী নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য ও সিআইডি মিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ‎ আজ দুপুরে মরদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলার আদিতমারি থানাধীন কয়েকজন এসে মরদেহের পরিচয় সনাক্ত করেছে। ‎ ‎তারা জানান, লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্নামতি ব্রিজের পাশের মৃত্যু মারুফের একমাত্র ছেলে আরিফুল ইসলাম গত সোমবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এবিষয়ে আদিতমারী থানায় একটি জিডি করেছিলেন পরিবারের লোকজন। ‎ ‎ ‎এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন-নবী বলেন, দুর্বৃত্তরা তাকে হত্যা করে সতীনদীতে মরদেহটি ফেলে পালিয়ে যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com