শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   শুক্রবার, ২২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৩৪

চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে আহাদ আলী (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাবলাবোনা গ্রামের পাগলা নদীতে এই দুর্ঘটনায় ঘটে। নিহত আহাদ ওই গ্রামের দুরুল হুদার ছেলে ও কালিনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, দুপুরে বন্ধুদের সাথে পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় আহাদ। এ সময় তার সাথে থাকা বন্ধুরা আহাদকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলেও জানান ওসি মতিউর রহমান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com