শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভুরুঙ্গামারীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মোঃ রাহিজুল ইসলাম , ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ   |   শনিবার, ২৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৩৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভুরুঙ্গামারীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
১০০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে রিশাদ  নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল আনুমানিক নয় টায়  উপজেলার সোনাহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু সোনাহাট ইউনিয়নের (০৯) নং ওয়ার্ড আসম পাড়া   গ্রামের শিপন মিয়ার ছেলে।  এলাকাবাসী ও পরিবার জানায়, শিশুটি শনিবার সকালে  বাড়ির উঠানে খেলতে ছিল। বাবা,মা কর্মক্ষেত্রর কারণে ঢাকায় থাকায়, বাচ্চাটি দাদীর কাছে থাকতো। বাচ্চার দাদী ঘরের কাজে ব্যস্ত থাকায় রিশাদ  খেলতে খেলতে বাড়ির বাইরে চলে আসে। এবং বাড়ির পাশে মাছ চাষ করা জাবেদ খাল নামে নীচু জমির পানিতে পড়ে যায়। অনেকক্ষণ কোন সারা শব্দ না পেয়ে রিশাদের পরিবারের সদস্যরা  খুঁজতে গিয়ে দেখেন পানিতে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে সোনাহাট বাজারে স্থানীয় পল্লী  চিকিৎসকের কাছে নিয়ে আসলে ঐ পল্লী চিকিৎসক  রিশাদকে মৃত ঘোষণা  করে।  এ বিষয়ে সোনাহাট  ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আহাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com