শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি নিশাদ বহিষ্কার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   সোমবার, ২৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি নিশাদ বহিষ্কার
৫৭

গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিশাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। পরে জেলা বিএনপি’র পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিলম্বে নাহিদুজ্জামান নিশাদের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হলো। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com