শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন।

চট্টগ্রাম প্রতিনিধি:-   |   বুধবার, ২৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন।
৩৮

রক্তদিন –জীবন বাঁচান অসহায় মানুষের পাশে আমরা এ স্লোগানকে সামনে রেখে দিন রাত বিভিন্ন হাসপাতালে অসহায় রোগিকে রক্তদান দান থেকে শুরু করে,অসহায় মানুষের পাশে দাঁড়াতে একঝাক তরুন-তরুনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির এডমিন এসকে টিপু। মডারেটর আলি আকবর জানান রক্তদান বা ব্লাড ডোনেশন মানবতার এক অনন্য ও সুন্দর দৃষ্টান্ত। আমরা আমাদের শরীরের রক্ত অন্য কারো জীবন বাঁচাতে দান করি এতে নিজের কোনো ক্ষতি হয় না; বরং মেডিকেল সায়েন্স বলছে, নিয়মিত রক্তদান স্বাস্থ্যর জন্য উপকারি।তাই আমরা বিভিন্ন স্কুল কলেজ সহ ভ্রাম্যমান সহ বিয়ের অনুষ্ঠানেও রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা লক্ষে কাজ করে যাচ্ছি।

সংগঠনের সাবেক সভাপতি নাজমুল সোহেল বলেন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সীতাকুন্ড ব্লাড ডোনার্স সোসাইটি ২০১৩ সাল থেকে ৪জন সংগঠক নিয়ে কাজ শুরু করে,যা বর্তমানে অনলাইন ও অফলাইনে কাজ করে যাচ্ছে হাজারো তরুণ তরুণী,আজ সংগঠনটির সহযোগিতায় ও ২০০৭ ব্যাচ এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালেসেমিয়া বিষয়ে সচেতনার উদ্যোগে মহালঙ্কা স্কুলে এ কর্মসূচির আয়োজন করেছে।২৬ আগষ্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ক্যাম্পিং চলে। উৎসাহ উদ্ধিপনার মাধ্যমে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীরা স্কুলে ২মিনিটের বিনিময়ে নিজের রক্তের গ্রুপ জেনে খুশি হয়েছে বলে জানান।

মহালঙ্কা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ২০০৭ ব্যাচ এর উদ্যোগে আজ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও থ্যালাসেমিয়া সচেতন মূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে আমরা প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান এ রক্তের গ্রুপটি বিদ্যালয়ের ইউনিক আইডির জন্য ও যে কোন বিপদ -আপদেও জরুরী বলে মনে করেছি তাই আজ এখানে ২০০৭ ব্যাচ এর এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি আরো জানান এ রক্তের গ্রুপ নির্ণয় এটি কোন ল্যাব বা ডায়াগনস্টিকে টেষ্ট করলে ১৫০টাকা দিতে হয়।আমি ২০০৭ এর ব্যাচ সহ সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ কাজগুলো অব্যাহত থাকবে বলে সংগঠনের সদস্যরা জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com