শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে যাত্রা শুরু করলো ক্যাপিটাল অ্যাডভাইজরস NY এল এল সি

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ২২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে যাত্রা শুরু করলো ক্যাপিটাল অ্যাডভাইজরস NY এল এল সি
১২২

গত শনিবার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে আয়োজিত মিট এন্ড গ্রিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই আর এস এ্যানরোল এজেন্ট ইমিগ্রেশন এক্সপার্ট মুস্তাক চৌধুরী। মিশিগান ষ্টেটে ব্যাবসায়ী কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আমেরিকান বার এসোসিয়েশনের এই সদস্য।

প্রতিষ্ঠানটির ডিরেক্টর অব মার্কেটিং সেলিনা খানের সঞ্চালনায় মুস্তাক চৌধুরী ট্যাক্স, অভিবাসন আইন সহ অন্যান্য বিষয় নিয়ে আগতো অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ষ্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল, ওয়ারেন সিটির মেয়র লরি ষ্টোন, প্রতিষ্ঠানটির নতুন শাখার কর্নধার খালেদ আলী, হ্যামট্রাম্যাক সিটির প্রাইমারি নির্বাচনে বিজয়ী মেয়র এ্যাডাম আল হারবী, সাবেক কাউন্সিলম্যান এ্যানাম মিয়া, খাজা শাহাব আহমেদ, রাব্বানী তালুকদার, দেলোয়ার আনসার, সাব্বির আহমেদ, মোহাম্মদ খান, নাজেল হুদা, মনজুরুল করিম তুহিন, কবির আহমেদ, মোহাম্মদ খালেদ সহ আরো অনেকে।
ডেট্রয়েট হ্যামট্রাম্যাক এরিয়ার কন্যান্ট রোডের বেঙ্গল এ্যান্টারপ্রাইজে নেওয়া হয়েছে ক্যাপিটাল অ্যাডভাইজরস এর নতুন শাখা যেখানে নিয়মিত ইমিগ্রেশন ও ট্যাক্স সহ অন্যান্য সেবা দেওয়ার কথা জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com