মোঃ সৌরব বেতাগী প্রতিনিধি : | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
বরগুনার বেতাগী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সৃষ্টি সেন্ট্রাল একাডেমি পরিবার।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ইউএনও কার্যালয়ে প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক ও একাডেমির পরিচালক মোঃ ফোরকান ইসলাম (ইমরাত) আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে ইউএনও হরেকৃষ্ণ অধিকারী বলেন,“শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে সৃষ্টি সেন্ট্রাল একাডেমি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।”
এসময় একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহিম নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন,“স্যারের সাথে সাক্ষাৎ করতে পেরে আমরা আনন্দিত। তাঁর উপদেশ আমাদের শিক্ষা জীবনে অনুপ্রেরণা যোগাবে।”
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লায়ন মোঃ শামীম সিকদার, একাডেমির সহকারী শিক্ষিকা খাদিজা আফরিন, শিক্ষক মোঃ সবুজ এবং একাডেমির স্নেহশীষ শিক্ষার্থীরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com