শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আবু জাফর সাবুর চতুর্থ মৃত্যুবার্ষিকী, দোয়া মাহফিল ও আলোচনা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শনিবার, ৩০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবু জাফর সাবুর চতুর্থ মৃত্যুবার্ষিকী, দোয়া মাহফিল ও আলোচনা
১৬

সুরবানী সংসদের সাবেক সভাপতি আবু জাফর সাবুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উদ্যোগে শুক্রবার রাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবু জাফর সাবুর আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন, কাচারী বাজার মসজিদের হাফেজ মাওলানা আব্দুর রাকিব। পরে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের ওপর আলোচনায় অংশ নেন, আবু জাফর সাবুর সহধর্মিনী সুফিয়া খাতুন শেফা, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সুরবানী সংসদের সভাপতি অমিতাভ দাশ হিমুন, গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, সুরবানী সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, গাইবান্ধা পাবলিক লাইব্রেরী অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সাংস্কৃতিক কর্মী মানিক বাহার, সাংবাদিক সুজন প্রসাদ, সাইফুল ইসলাম মিলন, আবু কায়সার শিপলু, সুরবানী সংসদের সহ-সভাপতি তাজুল ইসলাম সাকা, সদস্য কামরুজ্জামান চান, তোফাজ্জল হোসেন, মমিন হক্কানী, জাহিদ হাসান সবুজ, আব্দুর রশিদ, হযরত আলী, মাছুম মিয়া, রোজিনা নাহিদ ফারজানা শিমুল, জুয়েল রানা প্রমুখ।

বক্তারা বলেন, আবু জাফর সাবু গাইবান্ধার সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের মানুষের ছাঁয়া হয়ে ছিলেন। গাইবান্ধার বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয়। অনুকরণীয় এই মানুষটি তাঁর কাজের মধ্য দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন। তাঁর সাংগঠনিক নেতৃত্বগুণ আগামী প্রজন্মের অনুপ্রেরণা। উল্লেখ্য, আবু জাফর সাবু দীর্ঘদিন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুরবানী সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com