শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে বাংলাদেশ শিক্ষক সমিতি কুলিয়ারচর শাখার পক্ষ থেকে বিদায়ী ইউএনও’কে ফুলেল সংবর্ধনা

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে বাংলাদেশ শিক্ষক সমিতি কুলিয়ারচর শাখার পক্ষ থেকে বিদায়ী ইউএনও’কে ফুলেল সংবর্ধনা
১১

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা সরকারি আদেশে গত ১৩ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলী হন। বদলীর আদেশের পর ২ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বর্তমান কর্মস্থল ত্যাগ করতে যাচ্ছেন এমন সংবাদ পেয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাবিহা ফাতেমাতুজ্-জোহরা’কে ফুলেল সংবর্ধনা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা’র হাতে আনুষ্ঠানিক ভাবে ফুলের তোড়া তুলে দেন বাংলাদেশ শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি ও বীর কাশিমনগর এফ ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করীম, সংগঠনের সাধারণ সম্পাদক ও জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুবেল আহমেদ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির, সংগঠনের সহ-সভাপতি ও আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাদেক, সংগঠনের সহ-সভাপতি ও বেগম নূরুন্নাহা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান, সংগঠনের অর্থ ও দপ্তর সম্পাদক জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক সানি সহ শিক্ষকবৃন্দ।

জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানের পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা গত বছরের ১৯ আগস্ট কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করে দ্বায়িত্ব পালন শুরু করেন। কর্মস্থলে যোগদানের একবছর তাঁর সততা ও কর্মদক্ষতায় সাধারণ মানুষজন যেন নতুনভাবে ফিরে পেয়েছিলেন তাদের আস্থার ঠিকানা।
উল্লেখ্য, সাবিহা ফাতেমাতুজ্- জোহরা কুলিয়ারচরে যোগদানের আগে বিসিএস প্রশাসন একাডেমিতে কর্মরত ছিলেন। এর আগে তিনি রাজশাহী জেলার মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। মোহনপুরের ইউএনও হিসেবে যোগদানের পূর্বে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) উপ-পরিচালক (প্রধানমন্ত্রীর কার্যালয়) দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন। তিনি ৩৪ তম ব্যাচ এর বিসিএস ক্যাডার (প্রশাসন) হিসেবে কর্মজীবন শুরু করেন।

তিনি নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন শেষে তিনি তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন শুরু করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com