শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে
নদীপথে সম্প্রীতি বার্তা নিয়ে ব্যবসায়ীদের নৌকা ভ্রমন, বর্ষায় নদী পথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ব্রাহ্মণবাড়িয়া সদর পৌর শহরের কে দাস মোড় এলাকার এবিবি মার্কেটের নবনির্বাচিত কমিটির উদ্যোগে শনিবার কিশোরগঞ্জ জেলার মিঠামন এলাকায় এক আনন্দ উৎসব পরিবেশে নৌভ্রমণের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিবি মার্কেট নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ নাছির আহমেদ এর ব্যবস্থাপনায়ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামসহ এই নৌকা ভ্রমণে , ব্যবসায়ী, দোকানের মালিক, কর্মচারী , সাংবাদিক, কমিটির অন্যান্য সদস্যসহ বিভিন্ন শ্রেণীর পেশায় মানুষ অংশগ্রহণ করেন। এসময় ভ্রমণে ব্যাবসায়ীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। সকল ব্যবসায়ীরা একসাথে জানান, আসন্ন নির্বাচনে-৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে দেখতে চান নাছির আহম্মেদকে। তাদের ভাষ্য মতে, ৪নং ওয়ার্ডকে আরও গতিশীল করতে হলে, বিএনপির শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হলে নাছির ভাইয়ের বিকল্প নেই।ব্যবসায়ীরা আরো বলেন,“বিগত পাঁচ বছর আমরা অভিভাবকহীন ছিলাম।
আমাদের এবিবি মার্কেটের সমস্যা নিয়ে কাউকে কথা বলার জন্য পাশে পাইনি। কিন্তু নাছির ভাইকে পেয়ে আমরা নতুন করে আশার আলো দেখতে পাচ্ছি। আমাদের মার্কেট ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের জন্য একজন নিবেদিত সাদা মনের মানুষ প্রয়োজন। আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরশহরের -৪ নং ওয়ার্ড থেকে আমরা সর্বশক্তি দিয়ে নাসির ভাইকে বিজয়ী করব।
নৌকা বিরতি এ সময় কেউ কেউ নদীতে সাঁতার কাটেন ফুটবল খেলেন তারপর সেখানে দুপুরে খাবার খাওয়া হয়।
খাবার শেষে ওই এলাকায় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা বিভিন্ন স্থানে ঘুরে দেখেন ব্যবসায়ীরাএবং দিনব্যাপী ভ্রমণ শেষ করে সকল ব্যাবসায়িদের পক্ষ থেকে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com