শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পৃথক দুটি অভিযানে মাদক ও ডাকাতি মামলায় সাজপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক গ্রেফতার

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পৃথক দুটি অভিযানে মাদক ও ডাকাতি মামলায় সাজপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক গ্রেফতার
১৪

গত ০২ সেপ্টম্বর সোমবার র‌্যাব-৭, ফেনী জেলার ফেনী সদর থানা এবং চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ফেনী জেলার ফেনী সদর থানার মাদক মামলায় সাজপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ইউনুছ নবী বাবু এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার ডাকাতি মামলার এজাহারনামীয় প্রধান আসামী নুরুল আফছার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পৃথক দুটি অভিযানে, ফেনী জেলার ফেনী সদর থানার মামলা নং-৪৩, তারিখ ১৬ জুলাই ২০১৯ইং,ধারাঃ-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ১০(ক) মামলার ০১ বছর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ইউনুছ নবী বাবু ফেনী জেলার ফেনী সদর থানা এলাকায় অবস্থান করছে ,তথ্যের ভিত্তিতে গত ০২ সেপ্টম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক ০৯:৪০ মিনিটের সময় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন দোয়েল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ইউনুছ নবী বাবু(২০), পিতা-বাহার উদ্দিন, সাং-লাঠিয়াল পাড়া, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

একই সময়ে র‌্যাব-৭ চট্টগ্রাম, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার মামলা নং-১২, তারিখ ৩০ জুলাই ২০২৫ইং,ধারাঃ-৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড ১৮৬০ মামলার ০১নং এজাহারনামীয় পলাতক আসামী নুরুল আফছার চট্টগ্রাম মহানগরীর কর্নফুলী থানা এলাকায় অবস্থান করছে, তথ্যের ভিত্তিতে ০২ সেপ্টম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক ১১:২০ মিনিটের সময় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী নুরুল আফছার(৩১), পিতা-দেলোয়ার হোসেন, সাং-মাইটভাঙ্গা, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com