শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লালমনিরহাটের হাতীবান্ধা সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী নি’হ’ত

রুমন হোসেন জিলহজ্ব, লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালমনিরহাটের হাতীবান্ধা সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী নি’হ’ত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইসমাম (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত ইসমাম সিংগীমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নুরুজ্জামানের ছেলে এবং হাতীবান্ধা সরকারি এসএস উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। ঘটনাটি ঘটে বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কের দিঘীরহাট এলাকায় ব্র্যাক অফিসের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিন স্কুল শেষে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ইসমাম বাইসাইকেলে করে যাচ্ছিল বাড়ির পথে। এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাহমিদা এক্সপ্রেস নামের একটি নৈশকোচ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় শিক্ষার্থীরা ও স্থানীয়রা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে ‘নিরাপদ সড়ক’-এর দাবিতে স্লোগান দেন। হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com