শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“কালজয়ী কথা সাহিত্যিক আহমদ ছফা কে নিবেদিত বরুমতির বাঁকে’র ২য় সংখ্যা মোড়ক উন্মোচন”

তৌফিক আলম চৌধুরী,চন্দনাইশ, চট্টগ্রামঃ   |   শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“কালজয়ী কথা সাহিত্যিক আহমদ ছফা কে নিবেদিত বরুমতির বাঁকে’র ২য় সংখ্যা মোড়ক উন্মোচন”
২৬

গবেষণাধর্মী সাময়িকী বরুমতির বাঁকে’র ২য় সংখ্যা এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন।

বরুমতির বাঁকে’র নিজস্ব কার্যালয়ে
বরুমতির বাঁকে’র প্রকাশক মিনহাজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. এম. এ গফুর।
অনুষ্ঠানে নোমান উল্লাহ্ বাহারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডিজিএম একরাম হোসেন, সমাজসেবক শফিকুল ইসলাম রাহী, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী এর দৌহিত্র গাজী ইসলামাবাদী, সাংবাদিক শিবলী সাদেক কফিল, বরুমতির বাঁকের সম্পাদক উত্তম কুমার আচার্য, প্রতিবেদক তৌফিক আলম চৌধুরী জোহাদী, প্রাবন্ধিক মহিউদ্দিন কাদের প্রমুখ।
অনুষ্ঠানে প্রকাশক মিনহাজুর রহমান বলেন,
“সাহিত্যিক ও চিন্তাবিদ আহমদ ছফা ছিলেন বাংলাদেশের সময়ের সাহসী কণ্ঠস্বর— এমন মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা”।

অনুষ্ঠানে আলোচনায় অতিথি’রা আরো বলেন,
“আহমদ ছফা শুধুমাত্র একজন লেখক ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ বিশ্লেষক ও সময়ের ভাষ্যকার। তাঁর লেখায় যেমন সাহসিকতা ছিল, তেমনি ছিল সমাজ পরিবর্তনের অঙ্গীকার।”

বক্তারা বলেন, ‘বরুমতির বাঁকে’ গ্রন্থে আহমদ ছফার বক্তৃতার নানা দিক তুলে ধরা হয়েছে। তাঁর বক্তৃতাগুলোতে যেমন রয়েছে সময়ের অনুপুঙ্খ বিশ্লেষণ, তেমনি রয়েছে চিন্তার খোরাক।

আয়োজকরা জানান, এ বইটির প্রকাশনা ছিল একটি গবেষণাধর্মী উদ্যোগ। নতুন প্রজন্মের পাঠকদের জন্য এটি সময়োপযোগী একটি সংযোজন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে আলোচকরা বইটির বিভিন্ন অংশ থেকে নির্বাচিত উদ্ধৃতি পাঠ করে শোনান এবং নতুন প্রজন্মের মাঝে আহমদ ছফার চিন্তাধারাকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com