আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৮০ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় জাতিগত সংখ্যালঘু আদিবাসী সাঁওতাল নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজাবিরাটের
মানঝি পরিষদের উদ্যোগে পরিষদের সদস্য লিমা মুর্মু, তারামনি সরেন ও মিল্টন মার্ডি এর আহ্বানে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়ায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভূমি দস্যু রফিকুল চেয়ারম্যানের ভাই কর্তৃক সাঁওতাল নেতা বৃটিশ সরেন ও শ্যামবালা হেমব্রমসহ মোট ২০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার প্রতিবাদে কামদিয়ার মূল সড়ক প্রদক্ষিণ করে র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী তীর-ধনুক নিয়ে নিজেদের সাংবিধানিক অধিকার রক্ষার দাবি জানান।
কামদিয়া রঘুনাথপুর মানঝি পরিষদের যুব সম্পাদক
সূর্য মূর্মু এর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীকে ভূমিহীন ও নির্যাতিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা দ্রুত মামলা প্রত্যাহার ও ভূমি দস্যুদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, জলবায়ু ও পরিবেশ আন্দোলন গাইবান্ধার সভাপতি অ্যাড. মোহাম্মদ আলী প্রামানিক, সদস্য সচিব বৃটিশ সরেন, সাঁকোয়া ব্রীজ বাস্তবায়ন মঞ্চের সভাপতি অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী ও সদস্য সচিব অ্যাড. ফারুক কবীর, মানবাধিকার কর্মী কাজি আব্দুল খালেক ও সাহিদা আক্তার, আদিবাসী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান লুইস মুর্মু, ক্রিষ্টোফার সরেন, শ্যামবালা হেমব্রম, তারামনি, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাসান মোরশেদ দিপন প্রমুখ।
বক্তারা একবাক্যে বলেন, আদিবাসীদের ন্যায্য দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com