শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ববি হাজ্জাজ হামলায় ঢাকেবির (প্রস্তাবিত) তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ববি হাজ্জাজ হামলায় ঢাকেবির (প্রস্তাবিত) তীব্র প্রতিবাদ
২৪

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ছাত্র আন্দোলন-এনডিএম শাখা। শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে এই হামলাকে ‘গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত’ হিসেবে আখ্যা দেওয়া হয়। বিবৃতিতে ছাত্র আন্দোলন-এনডিএম প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রধান সমন্বয়ক সরকার ফারাবী বলেন, “ববি হাজ্জাজ দেশের বর্তমান স্বৈরতান্ত্রিক ও গণতন্ত্রবিরোধী অবস্থার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন।

তাঁর ওপর সন্ত্রাসী হামলা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং গণতান্ত্রিক কণ্ঠগুলোকে স্তব্ধ করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা।” এসময় প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ছাত্র আন্দোলন-এনডিএম সমন্বয়ক ই এইচ পার্থ বলেন, এই হামলার দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে, পাশাপাশি সকল বিরোধী কণ্ঠের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যান্য ছাত্র নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে ছাত্র সমাজ চুপ করে থাকবে না। অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় থাকবো— ববি হাজ্জাজের ওপর হামলা তারই একটি স্পষ্ট উপলক্ষ।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com