মোঃ রাকিব হাওলাদার রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় মাদ্রাসার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরমোন্তাজ সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সভাপতি রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ মো: নজরুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মুহাম্মদ মুখলেছুর রহমান।অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষার প্রসারে শিক্ষক-অভিভাবকের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com