শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রামগঞ্জে প্রবাসীর সম্পত্তি দখল ও বেআইনিভাবে বিক্রির অভিযোগ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:   |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামগঞ্জে প্রবাসীর সম্পত্তি দখল ও বেআইনিভাবে বিক্রির অভিযোগ
২০

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসী কালু মিয়ার ৭ শতাংশ সম্পত্তি দখল করে বেআইনি বিক্রির অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেন ওরফে দেলু এসপির বিরুদ্ধে। পরবর্তীতে ওই সম্পত্তি ক্রয় করেন কামাল হোসেন নামের আরেক ব্যক্তি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী কালু মিয়া, পিতা আব্দুর রশিদ, রামগঞ্জ পৌরসভার রতনপুর এলাকার বাসিন্দা। এ বিষয়ে ইতোমধ্যে আদালতে একটি মামলা রয়েছে, যার বাদী তার ছেলে ইমরান হোসেন। অভিযোগে জানা যায়, দেলোয়ার হোসেন ওরফে দেলু এসপি দীর্ঘ ১৫ বছর ধরে কালু মিয়ার সম্পত্তি দখল করে রেখেছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ৯ ডিসেম্বর তিনি বেআইনিভাবে সম্পত্তিটি বিক্রি করে দেন চন্ডিপুর ইউনিয়নের রামনগর গ্রামের আতিকুল্লাহর ছেলে কামাল হোসেনের কাছে। অন্যদিকে, রূপালী ব্যাংকের নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত ৭ শতাংশ সম্পত্তি ২০০৫ সালে বৈধভাবে ক্রয় করেছিলেন কালু মিয়া।

এ প্রসঙ্গে ভুক্তভোগী কালু মিয়া বলেন, “২০০৫ সালে রূপালী ব্যাংকের বিজ্ঞপ্তি মোতাবেক আমি আমার শ্বশুরের মাধ্যমে এই সম্পত্তি ক্রয় করি। ব্যাংক আমাদেরকে সম্পত্তি বুঝিয়ে দেয়। কিন্তু আমি প্রবাসে থাকায় এবং ছেলে-মেয়ে ছোট থাকায় দেলু এসপি আমাদেরকে সম্পত্তি দখল করতে দেয়নি।” সম্প্রতি অভিযুক্ত কামাল হোসেন গং উক্ত সম্পত্তির ওপর দোকানঘর নির্মাণ করতে গেলে ভুক্তভোগী পরিবার বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিযুক্ত কামাল হোসেন কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তার পক্ষে স্থানীয় দুলাল পাটোয়ারী বলেন, “আমরা একই সাথে ব্যবসা করি। এই সম্পত্তি আমরা স্থানীয় সাবেক কাউন্সিলর দেলু এসপির কাছ থেকে ক্রয় করেছি। আমাদের কাছে দলিল রয়েছে।” অন্যদিকে দেলু এসপি বর্তমানে গা-ঢাকা দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনার পর ভুক্তভোগী কালু মিয়া রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আদালত ও প্রশাসনের প্রতি আস্থা রেখে ন্যায়বিচারের দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com