শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুর উপজেলা কৃষি অফিসের সাবেক প্রধান সহকারী মারা গেছেন

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি,   |   বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুর উপজেলা কৃষি অফিসের সাবেক প্রধান সহকারী মারা গেছেন
১৫

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা কৃষি অফিসের সাবেক প্রধান সহকারী ও হোসেনপুর উপজেলা বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান কবীরের পিতা আলহাজ্ব মজিবুর রহমান রতন (৭৬)গত মঙ্গলবার(০৯ সেপ্টেম্বর) রাতে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যু কালে স্ত্রী,এক ছেলে ও দুই মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১১ টায় হোসেনপুর সাব রেজিস্ট্রার অফিস মাঠে প্রথম জানাজা ও বাদ জোহর নামাজের পর উপজেলার বাসুরচর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে উপজেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি মোঃ জহিরুল ইসলাম মবিন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান ও জিএস মোঃ আবুল হাসিম সবুজ, এপিপি অ্যাডভোকেট তানভীর হাসান রানা সহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ সুশীল সমাজের প্রতিনিধিরা শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com