শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ 

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ 
২৫

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২ হাজার ৪ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদিসহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে খরিপ-২/ ২০২৪-২৫ মৌসুমে মাসকলাইয়ের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি করে এমওপি সার দেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com