শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুমিল্লা উত্তর জেলায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নাজমুল হাসান:   |   বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লা উত্তর জেলায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২১

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। র‍্যালীতে মহিলা দলের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা উত্তর জেলা চান্দিনা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে চান্দিনা ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ডক্টর খন্দকার মারুফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি আক্তার সহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সেক্রেটারির নেতৃবৃন্দরা।

কেন্দ্রীয় মহিলাদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “নারীর অধিকার রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মহিলা দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মিছিলে আমাদের অঙ্গীকার—নারীর অধিকার ও গণতন্ত্রের লড়াই আরও শক্তিশালী করা।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহিলা দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের শক্তিশালী প্ল্যাটফর্ম। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে মহিলা দলের অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com