শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাপানে এনসিপি কেন্দ্রীয় নেতাদের উষ্ণ অভ্যর্থনা ও প্রবাসী কমিউনিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

  |   শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাপানে এনসিপি কেন্দ্রীয় নেতাদের উষ্ণ অভ্যর্থনা ও প্রবাসী কমিউনিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
১৯

জাপান থেকে ফখরুল ইসলাম জানান ।এনসিপির কেন্দ্রীয় নেতারা জাপানে পৌঁছেছেন উষ্ণ অভ্যর্থনার মাঝে। আজ সকাল ৬:২০ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারী। তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সভাপতি যুবাইর আহমেদ (সরদার), কেন্দ্রীয় এশিয়া প্রতিনিধি ও জাপান শাখার সমন্বয়কারী, পাশাপাশি এনসিপি ডায়াসপোরা এলায়েন্স জাপান এর প্রায় ২০ জন সদস্য। অতিথিদের ফুল দিয়ে বরণ করে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়।

অবতরণের পর নেতারা জাপানের বায়তুল আমান মসজিদে জুমা নামাজ আদায় করেন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অভ্যর্থনা অনুষ্ঠানে জাপান এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের প্রবাসী নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কেন্দ্রীয় নেতাদের আগমন জাপানে এনসিপির কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে এবং সংগঠনের ঐক্য ও প্রবাসীদের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নেবে।

আগামীকালের প্রোগ্রামে রয়েছে প্রবাসী কমিউনিটি পরিদর্শন, সাংস্কৃতিক ও সামাজিক আলোচনা এবং স্থানীয় গুরুত্বপূর্ণ স্থানের ভিজিট। অনুষ্ঠানটি জাপান প্রবাসী কমিউনিটির মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com