শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হুক ছিঁড়ে বিচ্ছিন্ন ট্রেনের বগি, অল্পের জন্য রক্ষা পেল বুড়িমারী এক্সপ্রেস

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হুক ছিঁড়ে বিচ্ছিন্ন ট্রেনের বগি, অল্পের জন্য রক্ষা পেল বুড়িমারী এক্সপ্রেস
১১

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বুড়িমারী এক্সপ্রেস। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ট্রেন ছাড়ার মুহূর্তে বিকট শব্দে দুটি বগির সংযোগ হুক ছিঁড়ে যায়। ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে পড়লে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শত শত যাত্রীর মধ্যে। তবে ভাগ্যক্রমে প্রাণহানি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ছাড়ার সময় ক-খ এবং ট-ঠ বগির সংযোগ ছিঁড়ে যায়। বিকট শব্দ শোনা মাত্রই যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। হুড়োহুড়ি সৃষ্টি হলেও দ্রুত ট্রেন থেমে যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে করতোয়া এক্সপ্রেস থেকে নতুন হুক এনে জরুরি মেরামতের কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। মেরামত শেষ হলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। স্থানীয়রা জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ট্রেনে যাত্রীদের বারবার ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। তারা দ্রুত রেল যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া বলেন, ‘ভাগ্যিস বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। জরুরি মেরামতের কাজ শেষ করেই ট্রেনটি নিরাপদে গন্তব্যে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com