শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জবি শিক্ষার্থী আমিনুরের আবিষ্কৃত সূত্র ইউরোপীয় প্ল্যাটফর্মে প্রকাশ

জবি প্রতিনিধি:   |   শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জবি শিক্ষার্থী আমিনুরের আবিষ্কৃত সূত্র ইউরোপীয় প্ল্যাটফর্মে প্রকাশ
১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী আমিনুর রহমান নূর নতুন একটি গাণিতিক সূত্র আবিষ্কার করেছেন, যা জটিল power-sum নির্ণয়ের পদ্ধতিকে সহজ করেছে। সূত্রটি ১০ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের গবেষণা প্ল্যাটফর্ম Zenodo–তে প্রকাশিত হয়েছে। আমিনুর রহমান জানান, দীর্ঘ গবেষণার ফল এই সূত্র। তিনি বলেন, “২০০৯ সাল থেকে সূত্র বের করা শুরু করি, কিন্তু কোথায় প্রকাশ করতে হবে তা জানতাম না। বহুবার ব্যর্থ হয়েছি। অবশেষে ২০২৫ সালে সাহস করে নিজেই গবেষণাপত্র লিখে আন্তর্জাতিকভাবে প্রকাশ করি।” জানা যায়, শৈশব থেকেই গবেষণায় ঝোঁক ছিল তাঁর। নবম শ্রেণিতে পড়ার সময় প্রথম বড় সূত্র বের করেন, পরে কলেজ জীবনে আরেকটি থিওরি এবং বিশ্ববিদ্যালয় জীবনে Interval Table Method তৈরি করেন। তবে অর্থনৈতিক সংকট ও পারিবারিক সমস্যার কারণে গবেষণা থেমে যায়। বাবার আলাদা হয়ে যাওয়ার পর সংসারের দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর টিউশনি করেই সংসার চালাতে হয় তাঁকে। কখনো দিনে চার পাঁচটি, আবার কখনো ছয়টি টিউশনি করতে হতো। করোনাকালে সব টিউশনি বন্ধ হয়ে গেলে তিনি অনলাইনে পড়ানো শুরু করেন এবং খোলেন “Our Math School” নামের ইউটিউব চ্যানেল। ২০২১ সালে তিনি প্রকাশ করেন Geometry for Competitive Exam নামের ৬০০ পৃষ্ঠার একটি বই। তবে প্রচারণার অভাবে বইটি সফল হয়নি। ২০২৪ সালে তিনি দেশের সবচেয়ে বড় GRE Math অনলাইন কোর্স তৈরি করেন, যেখানে রয়েছে ২৮১টি ভিডিও ও ৫০টির বেশি টেস্ট। তবে এজন্য প্রায় ৩ লাখ টাকা ধার করতে হয় তাঁকে। এরপর ২০২৫ সালে প্রকাশিত গবেষণায় Interval Table Method–এর মাধ্যমে power-sum নির্ণয়ের সহজ সূত্র উপস্থাপন করেছেন তিনি। এ পদ্ধতিতে জটিল Bernoulli সংখ্যা বা Stirling সংখ্যার প্রয়োজন হবে না।

গবেষকরা মনে করছেন, এটি কম্পিউটেশনাল ম্যাথমেটিক্সে কার্যযকর ভাবে ব্যবহার করা যাবে এবং শিক্ষার্থীদের জন্য power-sum বোঝা আরও সহজ হবে। আমিনুর জানান, তাঁর গবেষণা এখানেই শেষ নয়। সামনে আরও দুটি গবেষণাপত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে পিএইচডি করার লক্ষ্যও রয়েছে। তিনি বলেন, “এই সূত্র প্রকাশ আমার দীর্ঘ গবেষণার প্রথম ধাপ। আশা করি একদিন বাংলাদেশকেও আন্তর্জাতিক গবেষণায় প্রতিনিধিত্ব করতে পারব।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com