শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা ও প্রতিবাদ

গোয়াইনঘাট প্রতিনিধি :   |   শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা ও প্রতিবাদ
২৯

সিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল-কে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত দুইদিন ধরে দুই বছর আগের একটি পুরাতন ভিডিও আপলোড করে অপপ্রচারের মাধ্যমে তার সম্মানহানি করছে একটি কুচক্রী মহল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুচক্রী মহলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। জানা যায় গত দুই বছর আগের একটি অনাকাঙ্খিত ঘটনার ভিডিও গত দুইদিন ধরে সুবিধাভোগী একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আহমেদ হুমায়ুন জামালকে রাজনৈতিকভাবে হেয় করতে অপপ্রচার চালাচ্ছে।

যে ঘটনাটি তখনকার সময়ে জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপে সুন্দরভাবে সমাধান করা হয়েছে এবং ঐ ব্যক্তি আহমেদ হুমায়ুন জামালের কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। বর্তমানে একটি সুবিধাভোগী মহল উপজেলা পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে এই ঘৃণিত কাজ করছে। দায়িত্বশীল নেতৃবৃন্দ বলেন, আহমদ হুমায়ুন জামাল দলের দুর্দিনের কান্ডারী ছিলেন। যখন দলের কাজের জন্য অনেককে পাওয়া যায়নি তখনো তিনি সামনের সারী থেকে দলের জন্য নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিবাদ সরকারের আমলে বারবার নির্যাতিত হয়েছেন।

গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি সুবিধা ভোগী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মানহানির চেষ্টা করছে। উপজেলা তৃণমূলের কর্মীরা জানে আমি কেমন মানুষ। এই অপপ্রচারের বিরুদ্ধে তিনি আইনের আশ্রয় নেবেন এবং রাজনৈতিকভাবে এর জবাব দেবেন। তিনি বলেন, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন অত্যন্ত সুসংগঠিত,যার জন্য একটি মহল দলের ভাবমূর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com