শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বরকল ইউনিয়ন গনতান্ত্রিক যুবদল ৪নং ওয়ার্ড নবনির্বাচিত সভাপতি ইলিয়াস সাধারণ সম্পাদক এরশাদ

তৌফিক আলম চৌধুরী,চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বরকল ইউনিয়ন গনতান্ত্রিক যুবদল ৪নং ওয়ার্ড নবনির্বাচিত সভাপতি ইলিয়াস সাধারণ সম্পাদক এরশাদ
৫৭

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চন্দনাইশ উপজেলা শাখার অধীনে বরকল ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের ৪নং ওয়ার্ড কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় একটি কার্যালয়ে আয়োজিত কাউন্সিল সভায় এ কমিটি গঠন হয়।

সভায় সভাপতিত্ব করেন বরকল ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক আব্দুল মোবিন। প্রধান অতিথি ছিলেন বরকল ইউনিয়ন এলডিপি ৪নং ওয়ার্ড সভাপতি শামসুল ইসলাম। উদ্বোধক ছিলেন ৪নং ওয়ার্ড এলডিপি সাধারণ সম্পাদক ফরিদুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মীর আহমদ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। প্রধান আলোচক ছিলেন বরকল ইউনিয়ন যুবদল আহ্বায়ক কমিটির সদস্য সচিব এনামুল হক দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহ্বায়ক সদস্য মোঃ আরফাত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস, সদস্য মোহাম্মদ সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে বরকল ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল ৪নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। এতে মোহাম্মদ ইলিয়াস সভাপতি এবং মোহাম্মদ এরশাদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সভা শেষে ৪নং ওয়ার্ড এলডিপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন—আগামী জাতীয় সংসদ নির্বাচনে ড. কর্নেল অলি আহমদের সুযোগ্য সন্তান অধ্যাপক ওমর ফারুক সানিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com