শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলঢাকায় ১৫ টাকার চাল বিতরণে অনিয়ম, ডিলারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলঢাকায় ১৫ টাকার চাল বিতরণে অনিয়ম, ডিলারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
১৭

সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের কাছে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া বাজারে।

অভিযোগের ভিত্তিতে গতকাল (১৫ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ডিলারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

প্রত্যক্ষদর্শী ও ভোক্তাদের অভিযোগ, নির্ধারিত মূল্য পরিশোধ করলেও প্রতি কার্ডে এক থেকে দেড় কেজি পর্যন্ত চাল কম দেওয়া হচ্ছিল। অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গেলে চাল কম দেওয়ার প্রমাণও মেলে।

এ বিষয়ে ডিলার ফরহাদ হোসেন বলেন, “গুদাম থেকে চাল কম দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই আমরা দিচ্ছি।”

তবে জলঢাকা উপজেলার মীরগঞ্জ পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “আমাদের পক্ষ থেকে কোনোভাবে চাল কম দেওয়া হয়নি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় ডিলার ফরহাদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা সবার জন্য সতর্কবার্তা।

এ সময় জলঢাকা থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন ও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com