শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুতে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করল উপজেলা প্রশাসন

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুতে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করল উপজেলা প্রশাসন
২২

১৬ সেপ্টেম্বর, ২০২৫ ইং মঙ্গলবার সকাল ১০ঃ৩০ টায় রাঙ্গামটি পার্বত্য জেলার লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যা কবলিত পরিবারের মধ্যে মাইনীমুখ মডেল হাই স্কুল ও মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রসাসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করা হয়।

বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন  লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা, ইউপি সদস্য ও মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম মেম্বার, মহিলা ইউপি সদস্য রাবেয়া বেগম।

ত্রাণ বিতরণ কর্মসূচীর পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার বলেন একটানা অতি বৃষ্টি এবং পানি নিষ্কাষন হতে না পারার কারনে লংগদু উপজেলার বিভিন্ন এলাকা আজ পানিতে তলিয়ে আছে। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তাদের দুঃখের সীমা নেই।

এসকল আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া মানুষের পাশে লংগদু উপজেলা প্রশাসন পুর্বেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি প্রশাসনের পাশাপাশি সমাজের সকল বিত্তবানসহ অন্যান্য সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সকলকে বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com