কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৯৪ বার পঠিত | পড়ুন মিনিটে
গত বুধবার বিকালে মিশিগান শাখায় আয়োজিত এ সভায় প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মহসিন কবির প্রবাসীদের জন্য সর্বোচ্চ রেট, দ্রুত ও নিরাপদে ফি ছাড়া টাকা পাঠানোর সুযোগসহ নানা সেবা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ‘সোনালী এক্সচেঞ্জ’ এখন থেকে মিশিগানে সপ্তাহে সাত দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রাহকসেবা প্রদান করবে। একই সঙ্গে SECI অ্যাপ ব্যবহার করে আরও সহজে ও ঝুঁকিমুক্তভাবে দেশে টাকা পাঠানো যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেক্রেটারি মোহাম্মদ সাদাত হোসাইন। তিনি বলেন, ক্যাশবিহীন ও নিরাপদ রেমিট্যান্সে সোনালী এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মিশিগানে প্রবাসীদের সুবিধার্থে আরেকটি নতুন শাখা খোলার পরিকল্পনাও রয়েছে।
সভায় বক্তব্য দেন শাখা ম্যানেজার নজরুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব দেওয়ান আকমল চৌধুরী, হাজী নিজাম উদ্দীন, সেলিম আহমেদ, মোস্তফা কামাল, মাজহারুল ইসলাম ডালিম, শাহাদাত হোসেন মিন্টু, মোশারফ হোসেন চৌধুরী লিটু, ফয়ছল চৌধুরী ও আফজাল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন মাওলানা ফখরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন মাসুক আহমেদ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com