শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি গণসংযোগ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি গণসংযোগ
৬৩

“ন্যায়, ইনসাফ ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে প্রয়োজন সৎ ও দক্ষ নেতৃত্ব।” এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, ৩০ গাইবান্ধা-২ (সদর উপজেলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এম.পি পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের আমীর এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল করিম এর পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার দাওয়াতি গণসংযোগ অনুষ্ঠিত।

লক্ষ্মীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দাওয়াতি গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার
(১৯ সেপ্টেম্বর) সকাল থেকে ২ ও ৪নং ওয়ার্ডের গণসংযোগে অংশ নেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার আমীর মাও. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ৪ নং ওয়ার্ড সেক্রেটারি কামরুজ্জান স্বপন, রুহুল আমিন প্রমুখ।

এ সময় তারা ভোটারদের সাথে কুশল বিনিময়ের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, ৩০ গাইবান্ধা-২ (সদর উপজেলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এম.পি পদপ্রার্থী আব্দুল করিম এর পক্ষে দোয়া কামনাসহ দাঁড়িপাল্লা প্রতিক সম্বলিত লিপল্টে বিতরন করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com