শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি:   |   শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
১৭

কিশোরগঞ্জের হোসেনপুরে মটর সাইকেল দুর্ঘটনায় উপজেলার মধ্য গোবিন্দপুর এলাকার এক প্রবীন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানান,গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌর সদরের নতুন বাজার এলাকায় হোসেনপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে মটর সাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ ইসরাফিল মিয়া (৬৮) গুরুতর আহত হয়।

পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানেও তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসারত অবস্থায়(১৯ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪ টার দিকে তিনি মারা যান। নিহত প্রবীন সমাজসেবক ইসরাফিল মিয়া উপজেলার গোবিন্দপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি(তদন্ত) লিমন বোস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ব্যাবসায়ীক কাজে তার ছেলের সাথে হোসেনপুর বাজারে আসার পথে নতুন বাজার এলাকায় তিনি দুর্ঘটনায় পতিত হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com